Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৬: ২৩
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ‘অপরিকল্পিত উন্নয়নের’ কারণে বন্যা পরিস্থিতির অবনতি এবং মানুষের প্রাণহানি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে এবং এত মানুষের প্রাণহানি ঘটেছে।”

Advertisement
Advertisement
Advertisement

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ওই সংবাদ সম্মেলন হয়।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

রিজভী দাবি করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীArmy exercise

রুহুল কবির রিজভী বলেন, “একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।”

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।

এ সময় তিনি বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বিষয়:

বিএনপিসড়করুহুল কবির রিজভীবন্যা
১

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

২

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৬৩

৩

৩৫ শয্যার বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ১ জন

৪

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হামজা চৌধুরী

৫

রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন

সম্পর্কিত

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

গাজীপুরে এক দিনে মিলল ৩ মরদেহ

গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া থানা এলাকা থেকে শনিবার তিনটি পৃথক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক যুবককে জমি নিয়ে বিবাদের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে নদী থেকে এক নিখোঁজ শিশুর ভাসমান মরদেহ এবং জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূ

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৬৩

হামের উপসর্গে দেশে আরও ৩ জনের মৃত্যু, মোট ৯৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৬৩। এর

রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন

রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নরওয়ে, নতুন রাজা হাকন

পঞ্চম হ্যারাল্ডের ৫৩ বছর বয়সী ছেলে বাবার মৃত্যুর মুহূর্তেই নরওয়ের নতুন রাজা হয়ে যান। তিনি জানান, তার রাজকীয় নাম হবে রাজা হাকন অষ্টম।

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সেল থাকা প্রয়োজন: নির্মল রোজারিও

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সেল থাকা প্রয়োজন: নির্মল রোজারিও

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও বলেন, “আমরা মনে করি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল থাকা প্রয়োজন।”