
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক ছাত্রী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইমু মনি জ্যোতির নাক ও ঠোঁটে জখম হয়।
স্থানীয়রা জানায়, ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মুখে আঘাত করে। তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে যায়। ঘটনার পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জ্যোতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। ক্ষত তুলনামূলকভাবে গভীর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. বজলুর রহমান বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।