Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ডেমরায় বোমাসহ ‘দাওলাতুল ইসলাম’-এর ২ সদস্য গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ৫৭
ডেমরায় বোমাসহ ‘দাওলাতুল ইসলাম’-এর ২ সদস্য গ্রেপ্তার
স্কচটেপে মোড়ানো পাইপবোমা। ছবি: ইউএনবি

ঢাকার ডেমরায় ডেটোনেটর বোমাসহ জঙ্গি সংগঠন ‘দাওলাতুল ইসলাম’-এর দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ডেমরা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রিমান্ড আদেশ দেন। গ্রেপ্তাররা হলেন-জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদ (২৭) এবং মো. আরিফ চৌধুরী (২৪)।

প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে চরচাকে জানান, আদালত জুয়েল ভূঁইয়াকে তিন দিন এবং আরিফ চৌধুরীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার তদন্ত কর্মকর্তা এটিইউ-এর এসআই মো. রফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, গত রোববার বিকেলে এটিইউ গোপন সূত্রে জানতে পারে যে জননিরাপত্তা বিপন্ন করা এবং প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ একদল লোক ডেমরা থানার সারুলিয়া এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে প্রযুক্তিগত সহায়তায় সারুলিয়া পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার একটি চায়ের দোকানের সামনে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

অভিযান চলাকালে জুয়েল ভূঁইয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে আরিফ চৌধুরীকে ৮-১০ গজ দূর থেকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে আসামিদের কাছ থেকে কালো কস্টেপে মোড়ানো দুটি ডেটোনেটর বোমা উদ্ধার করা হয়। বোমা দুটি জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশ আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি গ্যাস লাইটসহ নানা আলামত জব্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের ‘দাওলাতুল ইসলাম’-এর সক্রিয় সদস্য হিসেবে স্বীকার করেছে বলে পুলিশের দাবি। সংগঠনের উগ্র ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে একত্রিত হয়েছিল।

এ ঘটনায় এটিইউ-এর এসআই পলাশ আলী বাদী হয়ে রোববার ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন, সহযোগীদের শনাক্ত ও পলাতকদের গ্রেপ্তারে রিমান্ডের প্রয়োজন বলে আদালতে উল্লেখ করে পুলিশ।

বিষয়: জঙ্গিবাদআদালতডেমরাগ্রেপ্তারবোমা  
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।