
রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
রাজধানীর আগারগাঁওয়ে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান (৬৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
হাবিবুর রহমানের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বদপাড়া এলাকায়। আলিমুদ্দিন ফালহানের ছেলে হাবিবুর পরিবার নিয়ে রাজধানীর মহাখালীর আইপিএইচ মন্দিরপাড়ায় থাকেন।
আহত ব্যক্তির ছেলে সুজন জানান, তার বাবা আগারগাঁও পুলিশ বক্সের সামনে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল তাদের অটোতে বিস্ফোরিত হয়। এতে ককটেলের স্প্লিন্টার তার বাবার পিঠের পেছনের অংশ ও বাম হাতে লাগে। আহত অবস্থায় তিনি প্রথমে নিজ বাসায় চলে যান।
পরে স্বজনেরা খবর পেয়ে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টা ২০ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আগারগাঁও এলাকায় ককটেল বিস্ফোরণে আহত এক সিএনজিচালককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

রাঙামাটিতে ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে বিজিবির কয়েক রাউন্ড গুলি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন
খবর পেয়ে ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুলিয়া ও সাভারে তিন বাসে আগুন
আশুলিয়া ও সাভারে রাস্তার পাশে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে এই ঘটনা ঘটে। বাসগুলোতে তখন কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বার্তা সংস্থা ইউএনবির।

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও গাজীপুরসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার বিজিবির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।