Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৮: ২৬
ফের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার

ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়েছে সরকার। নতুন এই দর আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।

Advertisement

গতকাল রোববার রাতে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় জুন মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ডিজেলের মূল্য অপরিবর্তিত থাকলেও কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা, অকটেনের দাম ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে ১৪০ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই তিন ধরনের জ্বালানির দাম প্রায় ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এর আগে গত ১ মে কার্যকর হওয়া মূল্য তালিকায় ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে সরকার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ালেও ডিজেলের মূল্য অপরিবর্তিত রেখেছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা অনুসরণ করছে। এ ব্যবস্থার আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক পরিশোধিত জ্বালানির বাজারদর, আমদানি ব্যয়, কর ও পরিবহন খরচ বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়।

জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, এই দফায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখায় কৃষি সেচ, পণ্য পরিবহন ও ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে তাৎক্ষণিক অতিরিক্ত চাপ পড়বে না। তবে অকটেন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির ফলে ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল এবং কিছু পরিবহন খাতে পরিচালন ব্যয় বাড়তে পারে।

পরের মাসের মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দর বলবৎ থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিষয়: অর্থনীতিজ্বালানিবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়জ্বালানি তেল
Advertisement
সর্বশেষ
  • ১

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

  • ২

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

  • ৩

    ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

  • ৪

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ৫

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

সম্পর্কিত
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।

  • ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটে আইএপি সদস্য বহিষ্কার

    পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইসিই বিভাগের শিল্প উপদেষ্টা প্যানেল (আইএপি) থেকে সাঈদ ইমতিয়াজ আহমেদকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

    এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।