Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৫: ২৯
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: চরচা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

Advertisement
Advertisement
Advertisement

আখতার আহমেদ বলেন, ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই হিসেবে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তিনি বলেন, আগের হালনাগাদের তুলনায় ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

Advertisement
Advertisement
Advertisement

নতুন তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

ভোটার তালিকার এই সংখ্যা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনের এই সচিব বলেন, ৩১ জুলাইকে ভোটার তালিকার কাট-অফ ডেট ধরা হয়েছিল। এখন এ বিষয়ে পরিবর্তন হবে কি না, সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়।

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের স্বাস্থ্য সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্রUS-Embassy

আখতার আহমেদ বলেন, সিদ্ধান্তে পরিবর্তন এলে নতুন সংখ্যা জানানো হবে। আপাতত ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের সংখ্যাই রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, কোন স্তরের নির্বাচন হবে, তার ওপর ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করবে। নির্বাচন কমিশন এখনও তা জানায়নি।

গত ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশের কথা জানানো হলে তিনি বলেন, তালিকা চূড়ান্তভাবে প্রকাশ হয়েছে। তবে তার কাছে ভোটকেন্দ্রের সংখ্যা নেই।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এজন্য যথাক্রমে ফরম-৬, ফরম-৭ ও ফরম-৮ ব্যবহার করা হয়।

ইসির সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নেওয়া হয়। এসব আবেদন ২৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

আবেদনগুলোর ওপর নেওয়া সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে ভোটার তালিকায় যুক্ত করার পর সোমবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি।

ইসি আগামী সেপ্টেম্বর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোট শুরু করতে চায়। প্রাথমিক পরিকল্পনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে করার কথা রয়েছে।

বিষয়: বাংলাদেশনির্বাচন কমিশননির্বাচনসরকার
সর্বশেষ
  • ১

    সরকার বদলালেই বদলে যায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ, কী ক্ষতি হয়

  • ২

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

  • ৩

    মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

  • ৪

    নেপালে তরুণদের দাবি কতটা পূরণ হয়েছে?

  • ৫

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

সম্পর্কিত
  • খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

    খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

    খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শেখপাড়া নবীনগর এলাকার তনু সরদার ও শেখপাড়ার ইব্রাহিম হোসেন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

  • মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

    মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ

    হাটহাজারীতে মায়ের শেষকৃত্য শেষে কারাগারে ফেরানো হলো প্যারোলে মুক্তি পাওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে চিন্ময় কৃঞ্চকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে চরচাকে জানান সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। এর আগে বৃহস্পতিব

  • ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    ফ্ল্যাট প্রতারণা: রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ফের রিমান্ডে

    গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে ফ্ল্যাট প্রতারণা মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন

  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও দুই আসামি রিমান্ডে

    সাভারের আমিন বাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আরও দুজনকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা আদালত এই আদেশ দেন।