প্রকৌশলী এবং কবি ও লেখক নিমাই সরকার মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর রাত ২টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
নিমাই সরকার কিছুদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।
নিমাই সরকার বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ প্রকৌশলী হিসেবে যুক্ত ছিলেন। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি নিয়মিত লেখালেখি করতেন। তিনি ছিলেন একাত্তরের সামাজিক ইতিহাসের অন্যতম সাক্ষী।
তার জন্ম ফরিদপুরের চাঁদহাট গ্রামে।