চরচা ডেস্ক

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের উরুয়াপান পৌরসভার মেয়র কার্লোস আলবার্তো মানজো রদ্রিগেজকে গুলি করে হত্যা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।
গত ১ নভেম্বর এক উৎসবে অংশগ্রহণের সময়ে এই ঘটনা ঘটে। ‘ডে অব দ্য ডেড’ উৎসবে জনসম্মুখে তাকে গুলি করা হয়। হামলায় একজন সিটি কাউন্সিল সদস্য ও দেহরক্ষী আহত হয়েছেন।
রাজ্য প্রসিকিউটর কার্লোস টরেস পিনার জানান, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানেই তিনি মারা যান।
ফেডারেল নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ জানান, অজ্ঞাত এক ব্যক্তি এই হামলা চালায় এবং তাকে সাতবার গুলি করে। তিনি আরও জানান, ব্যবহৃত অস্ত্রটির সঙ্গে ওই অঞ্চলে সক্রিয় অপরাধী গোষ্ঠীগুলোর যোগসূত্র রয়েছে।
মিচোয়াকান মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য এবং অপরাধী গোষ্ঠীগুলোর আবাসস্থল। অঞ্চলটিতে গোষ্ঠীগুলো মাদক বিতরণ এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ পরিচালনা করে।

মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ভবনের যতগুলো জায়গা থেকে পানি পড়ার সমস্যা রয়েছে, তা মেরামতের কাজ শুরু করেছে গণপূর্ত মন্ত্রণালয়।