Advertisement

জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে: তথ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার শেকল পরানো হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যতে কেউ যে আর রাষ্ট্রকে শেকল পরাতে না পারে, সে লক্ষ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, ‘‘দেশের বয়স ৫৫ বছরের বেশি, কিন্তু এখনও শেকল ভাঙতে হচ্ছে। দেশকে বারবার শেকল পরানো হয়েছে। এর ফলে জাতি কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের ওপর শেকল পরাতে না পারে।’’

শেকল ভাঙার পর রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেই তুলে ধরা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখক লিখেছেন। বইটির লেখা ও আলোকচিত্রগুলো আবেগের সঙ্গে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে সংকলিত হয়েছে।

Advertisement