Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এআইয়ের কারণে ১৬ হাজার কর্মী ছাঁটাই করল অ্যামাজন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৩
এআইয়ের কারণে ১৬ হাজার কর্মী ছাঁটাই করল অ্যামাজন

বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তাদের আরও ১৬ হাজার করপোরেট কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কারণ হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কথা উল্লেখ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Advertisement

রয়টার্স বলছে, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া কোম্পানির ব্যয় সংকোচন ও পুনর্গঠন প্রক্রিয়ার এটি দ্বিতীয় ধাপ। ওই সময় ১৪ হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছিল। সব মিলিয়ে গত চার মাসে অ্যামাজন প্রায় ৩০ হাজার কর্মসংস্থান বিলুপ্ত করল।

যদিও অ্যামাজনের মোট কর্মী সংখ্যা প্রায় ১৫.৮ লাখ, তবে এই ৩০ হাজার ছাঁটাই মূলত তাদের করপোরেট বা অফিস কর্মীদের ওপর প্রভাব ফেলছে, যা মোট করপোরেট জনশক্তির প্রায় ১০ শতাংশ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রমবর্ধমান ব্যবহার এবং প্রশাসনিক আমলাতন্ত্র কমানোর লক্ষ্যেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এই ছাঁটাই প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যামাজন তাদের সকল নতুন গ্রোসারি স্টোর এবং বিশেষ মার্কেটগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে তারা মূলত অনলাইন ডেলিভারি এবং ‘হোল ফুডসের’ ওপর বেশি নজর দেবে।

এআই চাকরি কেড়ে নিচ্ছে না, তৈরি করছে নতুন সুযোগAi and Human

মঙ্গলবার অ্যামাজন ওয়েব সার্ভিসেসের কিছু কর্মীর কাছে ভুলবশত একটি ইমেইল পাঠানো হয়, যেখানে এই ছাঁটাই প্রক্রিয়াকে ‘প্রজেক্ট ডন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ইমেইলটি কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করে। পরে কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান বেথ গালেত্তি এক বার্তায় জানান, সংস্থাকে আরও গতিশীল ও দক্ষ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, করোনা মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগ এবং বর্তমানে এআই প্রযুক্তির উন্নতির ফলে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাওয়ায় কর্মীবাহিনী ছোট করা প্রয়োজন। এআই এখন কোডিং থেকে শুরু করে প্রশাসনিক অনেক কাজ মানুষের চেয়ে দ্রুত ও নিখুঁতভাবে করতে পারছে, যা কোম্পানিকে খরচ কমাতে সাহায্য করছে।

ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় আমেরিকা, কানাডা ও কোস্টারিকার কর্মীরা রয়েছেন। কোম্পানি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের ৯০ দিন সময় দেওয়া হবে অভ্যন্তরীণ অন্য কোনো পদে আবেদন করার জন্য। তা সম্ভব না হলে তাদের নির্দিষ্ট প্যাকেজ বা সেভারেন্স পে প্রদান করা হবে।

বিষয়: আমেরিকাকৃত্রিম বুদ্ধিমত্তাএআইপ্রযুক্তিপণ্যঅ্যামাজন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।