বিশেষ প্রতিনিধি, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খুলে দেওয়া হলেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে। তিন দফা দাবি আদায়ে অনড় অবস্থান নিয়ে একাডেমিক কার্যক্রম বয়কট করছেন তারা।
তদন্ত ও প্রশাসনিক কাজ সচল রাখার স্বার্থে গতকাল শনিবার রাতে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে আজ রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু হয়। তবে ক্লাস-পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় একাডেমিক অচলাবস্থা কাটেনি।
শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা তাদের লক্ষ্য নয়। তবে যৌন হয়রানি ও বিজয় ‘২৪ হলে ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের সুষ্ঠু বিচার এবং তিন দফা দাবি বাস্তবায়নের পূর্ব পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না। চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরিচালিত ‘টুটু’ পেইজের বিবৃতিতে পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ না করা এবং শিক্ষার্থীদেরও ক্লাসে ফেরার কোনো মানসিক চাপ সৃষ্টি না করার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে খুবির উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনুর রশিদ খান বলেন, “প্রশাসনিক কাজ শুরু হলেও ক্লাস-পরীক্ষা বর্জন চলছে। আগামী ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
গত বুধবার বিজয় '২৪ হলে ছাত্রীদের শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিনকর্মী ও তার স্ত্রীকে আটক করে পুলিশে দেওয়া হয়। একই সঙ্গে অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলাম ও বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগে তাদের স্থায়ী বহিষ্কার, সংশ্লিষ্ট হল প্রভোস্ট বডির জবাবদিহি এবং 'স্পন্দন-২৪' ক্লাবের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

রোববার বোর্দোর মেয়র টমা কাজেনাভ বলেন, “আগুন এখন শহরের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে।” একই দিন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, সামগ্রিক পরিস্থিতি এখনো “কঠিন” রয়েছে।