Advertisement

সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক: তথ্য উপদেষ্টা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বর্তমান সরকার চাইছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ সংশোধন করা হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় তিনি বলেন, ব্যক্তি হিসেবে যে কেউ চাইলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন।

উপদেষ্টা বলেন, ‘‘বাংলাদেশকে চাপে রাখতে হবে সেজন্য ভারত সরকার ইনটেনশনে পুশইন করছে না। সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে তাদের আন্তরিক চেষ্টা আছে।’’

জাহেদ বলেন, ‘‘পশ্চিমবঙ্গ রাজ্যে যে সরকারটা এখন দায়িত্বে আছে, সেই সরকারের একটা নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেটার এক ধরনের ফল হিসেবেই এই ঘটনাটা ঘটছে।’’

Advertisement

জাহেদ উর রহমান জানান, সারা দেশে ৬৬৬টি খাল এরইমধ্যে খনন করা হয়েছে। আর পাঁচ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে।

তথ্য উপদেষ্টা জানান, দেশের সব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নতি করা হবে।