Advertisement

৩ কোটি টাকা ‘চুরি’, ধর্মযাজককে বরখাস্ত করলেন পোপ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

৩ কোটি টাকা ‘চুরি’, ধর্মযাজককে বরখাস্ত করলেন পোপ

সান ডিয়েগোর এক ক্যাথলিক বিশপের (ধর্মযাজক) পদত্যাগপত্র গ্রহণ করেছেন পোপ লিও। ওই বিশপের বিরুদ্ধে নিজের ধর্মপ্রাণ অনুসারীদের তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা) চুরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভ্যাটিকানের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

Advertisement

অভিযুক্ত বিশপ ইমানুয়েল হানা শালেতা ২০১৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ছোট একটি ‘চ্যালডিয়ান ক্যাথলিক’ সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার এক শুনানিতে তিনি অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের ১৬টি অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সান ডিয়েগোর ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জোয়েল মাদারো জানিয়েছেন, চুরির ঘটনাটি ২০২৪ সালে ঘটেছিল বলে অভিযোগ রয়েছে। গির্জার একজন কর্মচারী তহবিলের অর্থ নিখোঁজ হওয়ার বিষয়টি লক্ষ্য করার পর তা কর্তৃপক্ষকে জানান।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত ৫ মার্চ সান ডিয়েগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় বিশপ হানা শালেতাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

আদালতের শুনানিতে বিশপের আইনজীবী দাবি করেছেন, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন না, বরং সেটি ছিল জার্মানির একটি পূর্বপরিকল্পিত সফর।

বিশপের এই আকস্মিক বরখাস্ত এবং আইনি জটিলতা স্থানীয় ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।