
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে নির্বাচনী প্রচারের সময় সংঘর্ষ হয়েছে। এতে কোদাল প্রতীকের তিন কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, সাকিন (২৭),আহাদ (২৭) ও হোসেন।
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢাকা-১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশ বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কোদাল প্রতীকের সাইফুল হক অভিযোগ করে বলেন, “আজ বিকেলের দিকে আমাদের নির্বাচনী প্রচার চলছিল। এ সময় ফুটবল প্রতীক মার্কা প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থকরা পাইপ, লাঠি ও রড নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিন কর্মী আহত হলে তাদেরকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।”
এ ব্যাপারে তিনি আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে সুষ্ঠু তদন্তসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, আজ রাত সাড়ে আটটার দিকে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে নির্বাচনী সহিংসতায় আহত তিনজনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, “বর্তমানে জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা আহতদের কাছে জানতে পেরেছি, তারা কোদাল প্রতীকের সমর্থক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।