Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বর্তমান শিক্ষা ব্যবস্থা দেশে বেকারত্ব বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী মিলন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ২৪
বর্তমান শিক্ষা ব্যবস্থা দেশে বেকারত্ব বাড়াচ্ছে: শিক্ষামন্ত্রী মিলন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান গতানুগতিক শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বৃদ্ধিতে প্রভাব ফেলছে। তিনি বলেন, এই ধারা পরিবর্তন করে, শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে কর্মমুখী, দক্ষতাভিত্তিক ও যুগোপযোগী করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার রাজধানীর মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।

গণশিক্ষা মন্ত্রী বলেন, “শিক্ষা বেকারত্ব বাড়ানোর জন্য নয়, বরং তা দক্ষ মানবসম্পদ তৈরির হাতিয়ার। কর্মমুখী শিক্ষার বিস্তার এখনও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ, কর্মক্ষম ও উৎপাদনশীল হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে।

ড. এহছানুল হক মিলন বলেন, নতুন প্রতিষ্ঠান বা বিষয় চালুর ক্ষেত্রে বাজারের বাস্তব চাহিদা ও উপযোগিতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, বাংলা আমাদের চিন্তা ও অনুভূতির প্রধান বাহন। তবে বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখার মাধ্যমে ভাষাগত দক্ষতা বাড়ানো অপরিহার্য। পাশাপাশি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাসমূহ সংরক্ষণ ও বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মন্ত্রণালয়ের সব দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। আগামী পাঁচ বছর কোনো প্রকার দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।”

প্রতিমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে তিনটি মূল স্তম্ভ—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি (সামঞ্জস্য)-এর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মধ্যে মানগত সমন্বয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিষয়: বেকারশিক্ষাবেকারত্বশিক্ষামন্ত্রীশিক্ষাপ্রতিষ্ঠান
সর্বশেষ
  • ১

    বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

  • ২

    সৌদির হাতে এত অস্ত্র, কিন্তু কৌশলে ব্যর্থ

  • ৩

    খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

  • ৪

    ‘কোনো মা চাইবে না তার বাচ্চাদের পচা খাবার দিতে’

  • ৫

    চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চলছে ‘শাটডাউন’

সম্পর্কিত
  • বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

    বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

    চলমান উত্তেজনার মধ্যে এবার বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানি এয়ারলাইনগুলোকে সহায়তা করা বিদেশি কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

  • খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

    খুলনায় শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাত গ্রেপ্তার

    খুলনা নর্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত হাসনাত হাবিব রিফাতকে (৩০) গেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

  • উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, চলছে ‘শাটডাউন’

    উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ, চলছে ‘শাটডাউন’

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘শাটডাউন‘ কর্মসূচি পালন করছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ক্লাস বর্জন করে তারা এই কর্মসূচি শুরু করেন।

  • বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

    টানা পাঁচ দফা লেনদেনে দাম কমার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেলের দাম বেড়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষায় আছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।