Advertisement

কোস্ট গার্ডের জাহাজ থেকে সরলো ‘জয় বাংলা’ ও চার নেতার নাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কোস্ট গার্ডের জাহাজ থেকে সরলো ‘জয় বাংলা’ ও চার নেতার নাম
কোস্ট গার্ডের লোগো

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন।

Advertisement

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করা হয়েছে। জাহাজগুলোর মধ্যে ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

Advertisement

‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’র নাম পাল্টে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’র নাম বদলে ‘বিসিজিএস এম হুমায়ুন কবী’র এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।