Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশকে বকেয়া পরিশোধের তাগিদ আদানির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২০: ১০
বাংলাদেশকে বকেয়া পরিশোধের তাগিদ আদানির

বাংলাদেশ সরকারকে অতি দ্রুত বিপুল পরিমাণ বকেয়া পরিশোধ করতে বলেছে ভারতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার। এ সংক্রান্ত এক বিবৃতিতে এই বকেয়া পরিশোধ করতে বলা হয়। বাংলাদেশে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রতিবেদন প্রকাশের মধ্যেই তারা নতুন এই বিবৃতি দিল।

Advertisement

এদিকে, অন্তর্বর্তী সরকারের গঠিত পর্যালোচনা কমিটির রিপোর্ট সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানিয়েছে আদানি পাওয়ার। এই রিপোর্টের কোনো অনুলিপিও তাদের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছে কোম্পানিটি। আদানি দাবি করছে, প্রতিবেদন তৈরির কোনো পর্যায়েই বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ তাদের মতামত বা ইনপুট নেওয়ার জন্য যোগাযোগ করেনি।

আদানি পাওয়ার বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ সরবরাহ করছে। কোম্পানিটির দাবি, আমদানিকৃত কয়লাভিত্তিক অন্যান্য বিদ্যুৎকেন্দ্রের তুলনায় তাদের সরবরাহকৃত বিদ্যুৎ নির্ভরযোগ্য, উচ্চমানের এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যের। বিবৃতিতে বলা হয়, বিপুল পরিমাণ বকেয়া পাওনা থাকা সত্ত্বেও তারা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রেখেছে, যেখানে অনেক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পাওনা না পেয়ে সরবরাহ কমিয়ে দিয়েছে বা পুরোপুরি বন্ধ করে দিয়েছে।

লিখিত বক্তব্যে আদানি পাওয়ার বলছে, বর্তমানে বড় অংকের বকেয়া জমে থাকায় কোম্পানিটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার বাংলাদেশ সরকারকে অতি দ্রুত তাদের বকেয়া পাওনা জন্য আহ্বান জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

উল্লেখ্য, রোববার বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, বিগত সরকারের সময় আদানির সঙ্গে অসম চুক্তিতে বছরে ৫ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বাংলাদেশের। এই ক্ষতি থেকে বের হয়ে আসতে ভারতের ঐ কোম্পানির সাথে চুক্তি বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানায় পর্যালোচনা কমিটি।

২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বরের হিসাব অনুযায়ী, পিডিবির কাছে আদানির বকেয়ার পরিমাণ ছিল প্রায় ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ডলার। তবে কয়লার দাম নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতভেদ থাকায় পিডিবির হিসাবে বকেয়ার পরিমাণ ছিল প্রায় ২৫৬ মিলিয়ন ডলার।

বিষয়: গৌতম আদানিবকেয়াসরকারআদানিভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ২

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৩

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৪

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

  • ৫

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

সম্পর্কিত
  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”

  • রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    রাশিয়া হামলা বন্ধ করলে তেল শোধনাগারে হামলা বন্ধ করবে ইউক্রেন: জেলেনস্কি

    জেলেনস্কি ইউক্রেনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, সংঘাতের উত্তেজনা উভয় পক্ষ কমানোর অংশ হিসেবেই কেবল রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে রাজি কিয়েভ। এর জন্য মস্কোকে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে হবে।