
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
চরচা প্রতিবেদক

জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে খাদ্য প্যাকেটের সামনে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কতামূলক লেবেল চালুর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি ‘অতি-প্রক্রিয়াজাত খাদ্য প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেল: অগ্রগতি, বাধা ও করণীয়’ শীর্ষক এই ওয়েবিনারে বক্তারা ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, অতি-প্রক্রিয়াজাত খাবারের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে। এসব খাবারে অতিরিক্ত লবণ, চিনি ও সম্পৃক্ত চর্বি থাকায় বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে খাদ্য প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেলিং ব্যবস্থা চালু করা জরুরি। তবে খাদ্যশিল্পের বিভিন্ন পক্ষের চাপের কারণে এ সংক্রান্ত খসড়া প্রবিধানমালা এখনো চূড়ান্ত হয়নি।
ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশের ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার অতি-প্রক্রিয়াজাত খাবার খান। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মধ্যে এ ধরনের খাবার গ্রহণের প্রবণতা বাড়ছে। বর্তমানে খাদ্য প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টিতথ্য বুঝে সঠিক খাবার নির্বাচন করা ভোক্তাদের জন্য কঠিন। এ ক্ষেত্রে প্যাকেটের সামনে সতর্কতামূলক লেবেল কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি খসড়া প্রবিধানমালা তৈরি করেছে, যা বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে বলে ওয়েবিনারে জানানো হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, “খসড়াটি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ে রয়েছে। আমরা ইতোমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিভিন্ন প্রশ্নের জবাব বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দিয়েছি এবং ব্যবসায়ীক সংগঠনগুলোর সাথেও কাজ করছি। আশা করছি এটি দ্রুত গেজেট আকারে প্রকাশ করা সম্ভব হবে।”
জনস্বাস্থ্যবিদ ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, “দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ ঘটে বিভিন্ন অসংক্রামক রোগে, যার অন্যতম কারণ অনিরাপদ খাদ্য গ্রহণ। কোম্পানির হস্তক্ষেপমুক্ত থেকে খসড়া প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত করতে হবে।”
ওয়েবিনারে আরও বক্তব্য দেন- ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আবু আহমেদ শামীম, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার এম শামসুদ্দীন আহমেদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার (ডায়েট রিলেটেড রিস্ক ফ্যাক্টর) সামিনা ইসরাত ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন।
এতে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।
নাগরিক সমাজ, এনজিও এবং যুবসমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ জন
আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।

রাজশাহীতে ক্রিকেটারদের মালামাল চুরি, গ্রেপ্তার ৪
রাজশাহীতে চলন্ত কাভার্ডভ্যানের তালা ভেঙে চুরি হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল ও নগদ বৈদেশিক মুদ্রাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে পুঠিয়া থানার তারাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া মালামাল উ

ফের নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির সাথী
জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকার মিরপুর-১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

হুতিদের হামলার পর সৌদি আরবে ফিফা ই-ফাইনাল স্থগিত
আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, “অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনার ওপর এর প্রভাব মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” বিবৃতিতে আরও বলা হয়, “ফিফা ই-ফাইনালস নিয়ে পরবর্তী ঘোষণা যথাসময়ে জানানো হবে।”