Advertisement

এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা
ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। ছবি: ইউএনবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৬২.২৫। পাসের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর সব বোর্ডের ফলে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ।

Advertisement

আজ সোমবার সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

২০২৬ সালে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

Advertisement

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল ও নিবন্ধন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।