
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ‘এমভি এপিজে শিরিন’ ও ‘এমভি এইচজি সিডনি’ নামের বাল্ক ক্যারিয়ার দুটির মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে বলেন, “লাইবেরিয়ার পতাকাবাহী এমভি এইচজি সিডনি কুতুবদিয়া আলফা অ্যাংকরেজের দিকে যাওয়ার জন্য ম্যানুভারিং করার সময় পানামার পতাকাবাহী এমভি এপিজে শিরিনের সঙ্গে সংঘর্ষ হয়।”
রেফায়েত বলেন, “ঘটনার পরপরই উভয় জাহাজ থেকে বিষয়টি ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমকে (ভিটিএমআইএস) জানানো হয়। পরে জাহাজ দুটি নিরাপদ অবস্থানে চলে যায়। এ ঘটনায় উভয় জাহাজের কোন নাবিক হতাহত হননি।”
বন্দর সচিব বলেন, “প্রাথমিকভাবে এমভি এইচজি সিডনির বাম পাশের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় জাহাজের স্থানীয় প্রতিনিধিদের বিষয়টি অবহিত করা হয়েছে।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন