Advertisement

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
ছবি: চরচা

নেত্রকোনা জেলায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখা—ঠাকুরাকোনা ও বালুচরা শাখায় আজ বুধবার ভোরে আগুন দেওয়ার ঘটেছে।

Advertisement

নেত্রকোণা সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখার প্রধান ফটক লক্ষ্য করে আজ বুধবার ভোরে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গ্রামীণ ব্যাংকের ঠাকুরাকোনা শাখার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাত ২টা ৪০ মিনিটের দিকে শাখা কার্যালয়ের প্রধান ফটক লক্ষ্য করে পেট্রলভর্তি একটি কাচের বোতল নিক্ষেপ করা হয়। এতে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

Advertisement

এ ঘটনায় শাখাটির সীমানাপ্রাচীর ও কার্যালয়ের দেয়ালে আগুনে পোড়ার চিহ্ন দেখা গেছে।

শাখা ব্যবস্থাপক শ্যামল চন্দ্র বলেন, হামলার বিষয়টি টের পেয়ে তিনি ও রাতের নিরাপত্তাপ্রহরী চিৎকার শুরু করলে পেট্রলভর্তি বোতল নিক্ষেপকারী পালিয়ে যায়।

তিনি জানান, পরে ঘটনাস্থলে পেট্রলভর্তি আরেকটি অক্ষত কাচের বোতল পাওয়া যায়।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের বালুচরা বাজারে গ্রামীণ ব্যাংকের আরেকটি শাখায়ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

এর আগে জেলার বিভিন্ন স্থানে, বিশেষ করে চালিশা ও আমতলায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে।