Advertisement

খুলনায় চাঁদা না পেয়ে গুলি

খুলনায় চাঁদা না পেয়ে গুলি
খুলনায় চাঁদা না পেয়ে গুলি। ছবি: চরচা

খুলনা নগরীতে চাঁদা দাবি করে না পেয়ে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তর। আজ বুধবার দুপুরে খুলনার টুটপড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যান সমিতির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Advertisement

স্থানীয়রা জানায়, মিল্টন নগরীর সিএএস আভা সেন্টারে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। গত কয়েকদিন আগে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী তার কাছে চাঁদা দাবি করে।

কিন্তু দিতে অপারগতা প্রকাশ করায় বুধবার দুপুর পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেল যোগে আসা তিনজন দুর্বৃত্ত তার বাড়ির গেট লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

Advertisement

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান চরচাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গুলির খবর জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত চলছে।”