
নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার দিবাগত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য এই ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।
আদানি কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ৮০০ মেগাওয়াট ইউনিটের কার্যক্রম স্থগিত থাকবে। তাপবিদ্যুৎকেন্দ্রের পরিচালনা স্বাভাবিক রাখতে আগে থেকেই পরিকল্পিত এ প্রক্রিয়ার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গত ২৬ অক্টোবর আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
প্রথম ইউনিটের রক্ষণাবেক্ষণ চলাকালে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ৮০০ মেগাওয়াট ইউনিটটির উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ স্বাভাবিক থাকবে এবং বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে।
নির্ধারিত সময়সূচি শেষ হলে ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরবে বলেও জানিয়েছে আদানি।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের দুই শাখায় আগুন
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনায় চাঁদা না পেয়ে গুলি
খুলনা নগরীতে চাঁদা দাবি করে না পেয়ে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তর। আজ বুধবার দুপুরে খুলনার টুটপড়া মহিরবাড়ি খালপাড় জনকল্যান সমিতির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১২
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউপি নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ ভোটার
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী, দেশে এখন মোট ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।