Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নাইজেরিয়ায় মার্কিন হামলা: নিহত জঙ্গিদের ‘বড়দিনের শুভেচ্ছা’ ট্রাম্পের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩০
নাইজেরিয়ায় মার্কিন হামলা: নিহত জঙ্গিদের ‘বড়দিনের শুভেচ্ছা’ ট্রাম্পের

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে আমেরিকার সেনাবাহিনী একটি শক্তিশালী ও প্রাণঘাতী অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খ্রিস্টান ধর্মাবলম্বীদের হত্যা বন্ধ না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এমন সতর্কবার্তা দেওয়ার পরই এই হামলা চালানো হয়।

Advertisement

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, নাইজেরিয়া সরকারের অনুরোধে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এতে একাধিক জঙ্গি নিহত হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘আমি আগেই এই সন্ত্রাসীদের সতর্ক করেছিলাম যে, তারা যদি খ্রিস্টানদের ওপর গণহত্যা বন্ধ না করে, তবে তাদের চড়া মূল্য দিতে হবে। আজ রাতে ঠিক তাই হয়েছে।’’

সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, ‘‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, এমনকি মৃত সন্ত্রাসীদেরও। যদি তারা খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যায়, তবে ভবিষ্যতে এমন আরও অনেক লাশ পড়বে।’’

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকার আফ্রিকা বিষয়ক সামরিক কমান্ড নিশ্চিত করেছে যে, নাইজেরিয়ার সোকোতো রাজ্যে এই অভিযান চালানো হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের প্রধান নাইজেরিয়া সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন।

ট্রাম্পের শাসনামলে নাইজেরিয়ায় এটি প্রথম সরাসরি মার্কিন সামরিক অভিযান। এর আগে তিনি নাইজেরিয়ায় খ্রিস্টানদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন এবং সেখানে তারা অস্তিত্ব সংকটে রয়েছে বলে দাবি করেন।

নাইজেরিয়া মূলত মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চল ও খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চলে বিভক্ত। গত দেড় দশকে উত্তরাঞ্চলে জঙ্গি সহিংসতায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

বিষয়: আমেরিকাহামলানাইজেরিয়াডোনাল্ড ট্রাম্পজঙ্গি হামলাআইএস
Advertisement
সর্বশেষ
  • ১

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

  • ২

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

  • ৩

    সেমিকন্ডাক্টর শিল্প: বিলিয়ন ডলারের সম্ভাবনা, মিলিয়নে আটকে বাংলাদেশ

  • ৪

    ‘বোয়িং কেনার পর বাংলাদেশের সব ওষুধ যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফ্রি হয়ে গেছে’

  • ৫

    মোদিকে হটাতে কতক্ষণ লড়তে হবে বিরোধীদের

সম্পর্কিত
  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

  • তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

    এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ।