চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৫০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সকালে মাস্কাট থেকে কসা সালাম এয়ারের যাত্রী হাসান মুরাদের কাছ থেকে সোনাগুলো জব্দ করা হয়।
মুরাদ চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগর এলাকার বাসিন্দা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল চরচাকে বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে ওই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে।”
তিনি বলেন, “ব্যাগেজের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১০৬ গ্রাম সোনার অলঙ্কার, ৪২৫ গ্রাম সোনার পিণ্ড ও ৩ গ্রাম সোনার পেষ্ট পাওয়া যায়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য এক কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”