Advertisement Banner

তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির
নরেন্দ্র মোদি ও তারেক রহমান। ছবি: এআই দিয়ে বানানো

ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো বার্তায় মোদি বলেন, “ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি আরও জানান, গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও প্রার্থনার মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছেন।

মোদি আরও বলেন, “ঈদুল ফিতরের এই উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।”

নরেন্দ্র মোদি বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। একইসঙ্গে তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত