Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিদায়ী ভিসিকে ফেরানোর দাবিতে চুয়েটে প্রতিবাদী গ্রাফিতি ও লাল কার্ড প্রদর্শন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৪
বিদায়ী ভিসিকে ফেরানোর দাবিতে চুয়েটে প্রতিবাদী গ্রাফিতি ও লাল কার্ড প্রদর্শন
আন্দোলনের পঞ্চম দিনে আজ শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে ‘প্রতিবাদী গ্রাফিতি’ এঁকেছেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের পঞ্চম দিনে আজ শনিবার সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে ‘প্রতিবাদী গ্রাফিতি’ এঁকেছেন আন্দোলনকারীরা।

Advertisement
Advertisement
Advertisement

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, ছুটির দিন হওয়া সত্ত্বেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়ে দেয়ালচিত্র ও গ্রাফিতি আঁকার কাজ চালাচ্ছেন। তিনি বলেন, ‘‘আমাদের একটাই দাবি—সায়েম স্যারকে পুনর্বহাল করতে হবে। বেশ কয়েক দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও দাবি পূরণ না হওয়া হতাশাজনক।’’

আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ শনিবার দুপুরে নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি ঘোষণা করেছেন। একই সঙ্গে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচিও অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন তারা।

ঘটনার সূত্রপাত ঘটে গত ২১ সেপ্টেম্বর, যখন শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই দিন রাতেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

Advertisement
Advertisement
Advertisement

পরদিন ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘শাটডাউন’ কর্মসূচির ডাক দেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছে চুয়েট শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশন।

মাত্র দুই মাস আগে গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাকে সরিয়ে হঠাৎ নতুন নিয়োগ দেওয়ায় পুরো ক্যাম্পাসে চরম অসন্তোষ সৃষ্টি হয়।

বিষয়: প্রতিবাদআন্দোলনচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গ্রাফিতি
সর্বশেষ
  • ১

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • ২

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

  • ৩

    বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?

  • ৪

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

  • ৫

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

সম্পর্কিত
  • খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

    খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থায় আজ শনিবার রাত ৭টার পর কর্মবিরতি প্রত্যাহার করেন তারা। মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে ডা. মো. জহিরুল হককে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা।

  • দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

    সম্প্রতি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুসলমানদের সুন্নাহ দাড়ি নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগানের তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

  • পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট আছে, তা স্পষ্ট নয়।

  • বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফল প্রকাশের পর বরিশাল জেলায় নিয়োগপত্র পাননি ৭২ জন প্রার্থী। এর সুনির্দিষ্ট কারণ জানিয়ে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন নিয়োগবঞ্চিতরা। আজ শনিবার বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানান