Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ সেপ্টেম্বর, ২০২৬
২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সূত্রাপুরে পারিবারিক কলহে আগুন: মৃত বেড়ে ৩

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২১
সূত্রাপুরে পারিবারিক কলহে আগুন: মৃত বেড়ে ৩
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ তানিয়া আক্তার (১৭) মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। চিকিৎসাধীন অবস্থায় তানিয়ার মামাতো ভাই ইমন (২৫) ও মামা সিদ্দিক বেপারী (৫৫) আগেই মারা যান। এ ঘটনায় বর্তমানে আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তানিয়ার মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তানিয়া মারা যান।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানিয়ার মামা সিদ্দিক বেপারী। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তারও আগে গত রোববার বেলা ১১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিদ্দিকের ছেলে ইমন, যার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ১৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সূত্রাপুরের শ্যামবাজার চামারটুলি এলাকায় এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তিতে তারা সবাই পাশাপাশি বসবাস করতেন। ঘটনার আগের দিন বাসার সামনে জমে থাকা ময়লা পানি পরিষ্কার করা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। পরে সুলতানা বিষয়টি ফোনে ইমনকে জানালে তিনি বাসায় আসেন।

দগ্ধ আরিফুর রহমান ধলুর স্ত্রী সোনিয়া আক্তারের ভাষ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর বিকেলে ইমন সকলকে হত্যার হুমকি দিয়ে বলেন, “আমিও মরব, তোদেরকেও মারব।” এ কথা বলেই তিনি নিজের কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে কক্ষে থাকা সবাই দগ্ধ হন।

পরে স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আগুনে ইমনের শরীরের ৯০ শতাংশ, তানিয়ার ৬০ শতাংশ, সিদ্দিকের ৩৫ শতাংশ, রাজিবের ১৫ শতাংশ এবং আরিফুর রহমান ধলু ওরফে আরিফের ৮ শতাংশ দগ্ধ হয়।

বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাজিব ও আরিফুর রহমান চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের দুজনের অবস্থাই শঙ্কামুক্ত।

বিষয়: অপরাধমৃত্যুআগুননিহত
সর্বশেষ
  • ১

    ঢাকার দুই সিটি নির্বাচন: বিএনপি হিসাব মেলাবে কীভাবে?

  • ২

    শ্যামপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ৩

    চুয়েটে উপাচার্য বদলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

  • ৪

    সূত্রাপুরে পারিবারিক কলহে আগুন: মৃত বেড়ে ৩

  • ৫

    খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

সম্পর্কিত
  • শ্যামপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

    শ্যামপুরে পরিত্যক্ত টয়লেট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজধানীর শ্যামপুরে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে খবর পেয়ে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

  • চুয়েটে উপাচার্য বদলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

    চুয়েটে উপাচার্য বদলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘প্রত্যাখান’ করে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

  • খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

    খুলনায় অস্ত্র ও গুলিসহ আটক ২

    খুলনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে তাদেরকে খুলনা সদর ও হরিণটানা থানা এলাকা থেকে আটক করা হয়।

  • এফ-৩৫-এর বিনিময়ে সৌদিকে যে চড়া মূল্য দিতে হবে

    এফ-৩৫-এর বিনিময়ে সৌদিকে যে চড়া মূল্য দিতে হবে

    ট্রাম্প প্রশাসন সৌদি আরবের কাছে ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্যাকেজের অধীনে এফ-৩৫ ফাইটার জেটের একটি সম্ভাব্য বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেছে। আরটি (রাশিয়া টুডে)-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে ইঞ্জিন, সরঞ্জাম এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে, যা রিয়াদের জন্য তার বিমান