Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৯ সেপ্টেম্বর, ২০২৬
০৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েবের ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২০
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েবের ঘটনায় গ্রেপ্তার ২
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

চট্টগ্রাম বন্দর থেকে জালিয়াতি করে কাপড়ভর্তি একটি কনটেইনার গায়েবের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পণ্যভর্তি কনটেইনারের কোনো হদিস পাওয়া যায়নি। আজ বুধবার চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন - চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মো. মোর্শেদ আলম (৩১) ও পিরোজপুরের বাসিন্দা মো. সাইদুর রহমান (৫১)। তারা চট্টগ্রামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মচারি বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ জানায়, প্রায় এক মাস আগে পণ্যভর্তি কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে গায়েব হলেও বিষয়টি জানাজানি হয় গত সপ্তাহে। আমদানিকারক প্রতিষ্ঠানের নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট কনটেইনারটি খুঁজে না পেয়ে বন্দরে অভিযোগ দিলে বিষয়টি সামনে আসে। এ ঘটনার পর বন্দরের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বন্দর থানার ওসি মো. আবদুর রহিম চরচাকে বলেন, “কনটেইনার খুঁজে না পাওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার বন্দরের পক্ষ থেকে তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।”

Advertisement
Advertisement
Advertisement

বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে বলেন, “কনটেইনার গায়েবের ঘটনায় বন্দরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে এ দুজনের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। কীভাবে এ ঘটনা ঘটল বা কারা যুক্ত সেটি তদন্ত কমিটি দেখছে। প্রতিবেদন পেলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

চট্টগ্রাম বন্দরে এক বছরে কনটেইনার হ্যান্ডলিংয়ে ‘রেকর্ড’chatogram bondor

জানা গেছে, গত মে মাসে চট্টগ্রাম বন্দরের এনসিটিতে ৬৮৮ বেল ফ্যাব্রিকস ভর্তি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনারটি জাহাজ থেকে নামে। সাভারের গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের জন্য এসব ফেব্রিক্স আনা হয়। প্রতিষ্ঠানটির সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ছিল চট্টগ্রামের এস আর এস সিন্ডিকেট। কনটেইনারটি খালাসের জন্য গত ২২ আগস্ট বিল অব এন্ট্রি দাখিল করে। প্রয়োজনীয় রাজস্ব পরিশোধ করে কনটেইনার খালাস করতে গেলে তার হদিস মেলেনি। খুঁজে না পেয়ে তারা বন্দর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন।

বন্দরের এক কর্মকর্তা জানান, কাগজপত্র জাল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে তারা কনটেইনারটি নিয়ে গেছে বলে জেনেছি। এই দুজনের সাথে আরও কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে। যাদেরই সম্পৃক্ততা পাওয়া যাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, “গ্রেপ্তারকৃতরা বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এর সাথে আরও কারা যুক্ত রয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।”

বিষয়: পুলিশঅপরাধচট্টগ্রাম বন্দরচট্টগ্রামগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

  • ২

    দারাজের ১২ বছর পূর্তি উপলক্ষে এল ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’

  • ৩

    চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার গায়েবের ঘটনায় গ্রেপ্তার ২

  • ৪

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

  • ৫

    বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

সম্পর্কিত
  • লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

    লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

    বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।

  • বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

    বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের: মন্ত্রী

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, “গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েল সংকটের মধ্যে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড

  • বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

    বিসিবির জিডি ট্রফি: বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাপ্তি অনেক

    জিডি ট্রফির ঘোষণা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল যে সংবাদ সম্মেলন করেছিলেন, বিপিএলের আলোচনায় তা অনেকটাই ঢাকা পড়ে যায়। মূল বিষয় বাদ দিয়ে বিপিএল কেন হবে না, সেটাই হয়ে দাঁড়ায় সবার আগ্রহের বিষয়। তবে দেশের বয়সভিত্তিক তিনটি ব্যাচের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট যে

  • সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম

    সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা ৮০-এর দশকের ট্রেন্ডের কথা তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে।”