Advertisement

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ
নিউমুরিং কনটেইনার টার্মিনাল। ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বহির্নোঙরের ‘আলফা’ অ্যাংকরেজে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে বলেন, “বহির্নোঙরে মোটর ট্যাংকার ‘সি প্যালেস’ ও বাল্ক ক্যারিয়ার ‘সান সাইন’ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।”

তিনি বলেন, “কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে সংঘর্ষের কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।”