Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৪: ০১
নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মন্টানার মিসৌলা শহরে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনপ্রধান পিট হেগসেথের পরিকল্পনার বিরোধিতা করে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন তিনি। রিপাবলিকান দলের নেতাদের পাশাপাশি ধর্মীয় নেতারা ও সাধারণ মানুষের সমালোচনার মুখে এ সিদ্ধান্ত এলো।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এ সিদ্ধান্তের ফলে ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বন্ধ হলো। একই সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন হেগসেথের সঙ্গে তার প্রকাশ্য মতবিরোধের বিরল দৃষ্টান্ত তৈরি হলো। তবে পেন্টাগন বলেছে, এ বিষয়ে দুজনের অবস্থান ‘সম্পূর্ণ এক’।

টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন হেগসেথ। ২০০৯ সালে হাসানের হামলার ঘটনাস্থল ছিল এই ঘাঁটি। বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য কোনো দেশ টেলিভিশনে সম্প্রচার বা সরাসরি সম্প্রচার করে বলে জানা নেই।

Advertisement
Advertisement
Advertisement

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্প ও তার উপদেষ্টারা আগে থেকে অবগত ছিলেন না।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমার মনে হয়, মৃত্যুদণ্ডের দৃশ্য সবার দেখার জন্য সরাসরি সম্প্রচার করা হলে তা অন্যদের এ ধরনের অপরাধ করা থেকে বিরত রাখতে শক্তিশালী প্রতিরোধক হিসেবে ভূমিকা রাথতে পারত। বিশ্ববাসী দেখতে পেত সন্ত্রাসী ও হাসানের মতো নিকৃষ্ট লোকদের সঙ্গে আমেরিকা কীভাবে আচরণ করে। কিন্তু অনেক ভালো ও বিবেকবান মানুষ সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে তার মৃত্যুর দৃশ্য দেখতে চান না।”

ট্রাম্প আরও লেখেন, “নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তবে এ ঘটনা সরাসরি সম্প্রচার করা হবে না।”

গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পেরTrump

হাসানের হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা চাইলে সরাসরি উপস্থিত থেকে মৃত্যুদণ্ড কার্যকর দেখতে পারবেন। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে এটি প্রচলিত নিয়ম।

ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ তার দলের কয়েকজন রিপাবলিকান নেতা এবং ধর্মীয় নেতারা পেন্টাগনের এ পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। কেউ কেউ এর কঠোর সমালোচনাও করেন।

মতামত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচারের বিরোধী। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ক্যাথলিক সদস্যদের আধ্যাত্মিক সেবার দায়িত্বে থাকা আর্চবিশপ টিমোথি ব্রগলিও এ পরিকল্পনার বিরোধিতা করেন। পোপ লিও সব ধরনের মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন।

নিদাল হাসান। ছবি: রয়টার্স
নিদাল হাসান। ছবি: রয়টার্স

হাসানের আইনজীবীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। আইনি চ্যালেঞ্জের কারণে ৩ ডিসেম্বর নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ পিছিয়ে যেতে পারে কি না, তা-ও স্পষ্ট নয়।

এর আগে হেগসেথ বলেছিলেন, এ ধরনের অপরাধের জন্য যে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হয়, তা মানুষকে বোঝানোর জন্যই মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সম্প্রচার করা প্রয়োজন।

ইউটাহ অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর জন কার্টিস এক বিবৃতিতে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে ‘সঠিক পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে, ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট প্রতিনিধি রিচার্ড নিল মূল পরিকল্পনাটিকে ‘নৈতিক বিচারবোধ ও মৌলিক মানবিকতার চরম ব্যর্থতা’ বলে আখ্যা দিয়েছেন।

বিষয়: যুক্তরাষ্ট্রটেক্সাসসেনা কর্মকর্তাডোনাল্ড ট্রাম্পমৃত্যুদণ্ডভাইস প্রেসিডেন্ট
Advertisement
সর্বশেষ
  • ১

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

  • ২

    বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

  • ৩

    পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

  • ৪

    শিক্ষাবছর নষ্ট হতে দিতে চায় না সরকার, পরিকল্পনা কী

  • ৫

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

সম্পর্কিত
  • উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরে এক রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের

  • পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

    পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

  • বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি (২৬) উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।