চরচা প্রতিবেদক

২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ারের মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫-এ বিনিয়োগ সহজীকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জ্বালানি সংকট মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
সাংবাদিকেদের তিনি আরও বলেন, “বেসরকারি বিনিয়োগকে এ বিষয়ে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। খুব শিগগিরই কমিটি কাজ শুরু করবে।
এছাড়া বৈঠকে ৬ জুলাইকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও বৈঠকে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।