Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া, ভোগান্তির শেষ কবে?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২: ২৭
ঈদযাত্রায় বাড়তি ভাড়া, ভোগান্তির শেষ কবে?

“ভাড়া ৭০০ টাকা। অন্যান্য সময় এমনই দিয়ে যাই। কিন্তু এখন তো আনন্দের সময়। ঈদ আনন্দ বলে কথা! তাই ভাড়া রেখেছে ১ হাজার টাকা। নিয়মিত যাই, পরিচিত বলে ১ হাজার নিয়েছে। অন্যদের কাছে আরও বেশি নিচ্ছে।”

Advertisement

আখতার আহমেদ পরিবার-পরিজন নিয়ে রওনা দিয়েছেন রংপুরের উদ্দেশে। গাবতলী বাস টার্মিনালে দাড়িয়ে কথাগুলো বলছিলেন তিনি। পাশেই শ্যামলী পরিবহনের এক যাত্রী বললেন, তাকে বেশি ভাড়া দিতে হয়নি। কারণ, অগ্রিম টিকেট কিনে রেখেছিলেন।

আজ সোমবার রাজধানী থেকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে রওনা দেওয়া মানুষের ভোগান্তির প্রথম ধাপ এমনই দেখা গেছে।

'ঈদ বকশিশ' ও 'ফিরতি ট্রিপের' নামে অতিরিক্ত ভাড়া

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা-রংপুর ও উত্তরাঞ্চলের রুটের নিয়মিত ভাড়া ৭০০-৮০০ টাকা হলেও ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।

বাড়তি ভাড়া নেওয়া একই চিত্র দেখা গেছে সায়দাবাদ বাস টার্মিনালেও। এই রুটের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বারবার সরকারের পক্ষ থেকে বলা হয় বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই ব্যবস্থা আমরা আর দেখলাম না।

সরেজমিনে দেখা গেছে, কোনো কোনো রুটে ভাড়ার তালিকা ঢেকে রেখে বা গায়েব করে ইচ্ছেমতো ভাড়া হাঁকা হচ্ছে। জিজ্ঞেস করতেই কাউন্টারের ম্যানেজার জানাল, ঐটা সরকারি রেট। ঐ রেটে গেলে যাত্রীদের আরও বেশি টাকা দিতে হবে। এখন বরং কমিয়ে ভাড়া নেওয়া হচ্ছে!

ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের রুটে মাওয়া বা পদ্মা সেতু হয়ে যাওয়া বাসগুলোতে ৫০০ টাকার টিকিট ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। একজন ভ্রাম্যমান পান-সিগারেট বিক্রেতা বললেন, “সারা দিনে কতবার হ্যাগো লগে যাত্রিগো ঝগড়া লাগে, মাঝে মাঝে হাতাহাতিও লাইগা যায়।”

যাত্রীদের অভিযোগ, কাউন্টার ম্যানেজার ও চালকদের সহকারীরা এই বাড়তি ভাড়াকে ‘ফিরতি ট্রিপের তেলের খরচ’ বা ‘ঈদের বকশিশ’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।

যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে টার্মিনালগুলোতে এবারও ভ্রাম্যমাণ আদালত ও নজরদারি জোরদার করার দাবি করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ–বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা গেল না।

পথে পথে ধীরগতি

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু কিছু পয়েন্টে যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ধীরগতি দেখা গেছে। এতে অনেক বাস সময়মতো গন্তব্যে পৌছাতে দেরি করছে। এর প্রতিফলন দেখা গেছে ঢাকার টার্মিনালগুলোতে। বাস ফিরতে দেরি হওয়ায় রাজধানী থেকে বাস ছাড়তে দেরি হচ্ছে। বিশেষ করে টোল প্লাজা এবং যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে মহাসড়কের প্রবেশমুখগুলোতে জটলা তৈরি হচ্ছে বলে জানালেন পরিবহন সংশ্লিষ্টরা।

তীব্র গরম আর বৃষ্টির কারণে যাত্রীরা চরম অস্বস্তিতে সময় পার করছেন। আগামী দুই দিন টাঙ্গাইল রুটে যান চলাচলে গতি না ফিরলে যানজট পরিস্থিতি ঐ রুটে অসহনীয় হয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হচ্ছে পরিবহনগুলোর পক্ষ থেকে।

বিষয়: ঈদযাত্রাঈদুল আজহাঢাকাঈদবাস
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তান আসলে কে চালায়?

  • ২

    ‘যারা আওয়ামী লীগ করে না, তারা কেন শেখ মুজিবের জন্য কান্না করবে?’

  • ৩

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

  • ৪

    যে হাটে নেই কোনো প্লাস্টিক পণ্য

  • ৫

    ‘নিষিদ্ধ করার কর্তৃপক্ষ তো তুমি না’

সম্পর্কিত
  • গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”