Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বড় হুমকি নেই, তবুও সতর্ক রয়েছে পুলিশ: আইজিপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৩: ৪৭
বড় হুমকি নেই, তবুও সতর্ক রয়েছে পুলিশ: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে সড়কে যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

Advertisement

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

আইজিপি বলেন, প্রতি বছর ঈদের সময় যাত্রীদের নানা ভোগান্তিতে পড়তে হয়। অনেককে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়, কেউ কেউ ঈদের আগের দিন রওনা দিয়ে সময়মতো বাড়ি পৌঁছাতে পারেন না। এসব সমস্যা কমাতে মহাসড়কে ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে কাজ চলছে।

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে সারাবছরই যানজট লেগে থাকে। এসব স্থানে পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যানজট নিরসনে নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে আইজিপি বলেন, অনেক চালক ও সহকারীরা ট্রাফিক আইন সম্পর্কে অবগত নন বা তা মানেন না, ফলে যানজট তৈরি হয়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে মালিক সমিতিকে চালক-সহকারীদের প্রশিক্ষণ ও মোটিভেশনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

গাবতলী বাস টার্মিনালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখানে মাদকসেবী ও ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের অপরাধপ্রবণ লোকের উপস্থিতি থাকে। এজন্য দেশের সব ইউনিটকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আইজিপি বলেন, বর্তমানে বড় কোনো হুমকি নেই। তারপরও বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

অতিরিক্ত ভাড়া আদায়ের পরও অনেক যাত্রী অভিযোগ করেন না—এ বিষয়ে আইজিপি বলেন, আইন না জানা কোনো অজুহাত হতে পারে না। একজন নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন জানা তার দায়িত্ব।

বিষয়: যানজটবাস ভাড়াঈদুল ফিতরঈদপুলিশ
Advertisement
সর্বশেষ
  • ১

    তিস্তার রূপ পরিবর্তনে আতঙ্কে চরাঞ্চলের কৃষকরা

  • ২

    জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

  • ৪

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ৫

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

সম্পর্কিত
  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩

    গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৫৮ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৬২ট শিশু মারা গেছে।

  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।