Advertisement
ফরাসি গবেষণা সংস্থার সতর্কবার্তা

বার্ড ফ্লুয়ের মিউটেশন হলে করোনার চেয়েও ভয়াবহ মহামারি হতে পারে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বার্ড ফ্লুয়ের মিউটেশন হলে করোনার চেয়েও ভয়াবহ মহামারি হতে পারে

ফ্রান্সের গবেষণা সংস্থা ইনস্টিটিউট পাস্তুরের শ্বাসযন্ত্র সংক্রমণ কেন্দ্রের প্রধান সতর্ক করে বলেছেন, বার্ড ফ্লু মিউটেশন হয়ে মানুষ থেকে মানুষে সংক্রমণ হলে তা কোভিড-১৯-এর চেয়েও মারাত্মক মহামারি ডেকে আনতে পারে।

Advertisement

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত কয়েক বছরে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু বিশ্বজুড়ে কোটি কোটি পাখি নিধনের কারণ হয়েছে। এর ফলে খাদ্য সরবরাহ ব্যাহত হয়েছে এবং দাম বেড়েছে। যদিও মানুষের মধ্যে সংক্রমণ এখনও খুবই সীমিত।

মৌসুমি ফ্লু (এই১ ও এইচ৩)-এর বিরুদ্ধে মানুষের শরীরে অ্যান্টিবডি থাকলেও এইচ৫ বার্ড ফ্লু-এর বিরুদ্ধে কারও প্রতিরোধ ক্ষমতা নেই যেমনটি কোভিড-১৯ শুরুর সময় দেখা গিয়েছিল।

Advertisement

বিশেষজ্ঞের মতে, এই ভাইরাস শুধু দুর্বল বা প্রবীণ মানুষকে নয়; সুস্থ প্রাপ্তবয়স্ক ও শিশুদেরও গুরুতরভাবে আক্রান্ত করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০০৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বে প্রায় এক হাজার মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে, যার মধ্যে মৃত্যুর হার ৪৮ শতাংশ।