Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ দফার রিমান্ডে ভারতীয় সেই রবিউল

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৭: ২৩
গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪ দফার রিমান্ডে ভারতীয় সেই রবিউল
রিমান্ডের প্রতীকী ছবি। ছবি: চরচা

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে তিন দফায় ১৫ দিনের রিমান্ড শেষে চতুর্থ দফায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার বিকেলে তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. নূর আলমের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, “এ আসামিকে গুপ্তচরবৃত্তির অভিযোগের মামলায় ফের রিমান্ডে নেওয়া হলো। তবে গত ২৩ সেপ্টেম্বর ৫৪ ধারায় গ্রেপ্তারের পরে দুই দফায় আট দিনের রিমান্ডে পাঠানো হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত চার দফায় মোট ১৮ দিন রিমান্ডে নেওয়া হলো।”

আজ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হলে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, “আসামি রবিউল ১৫ বারের বেশি বাংলাদেশে আসা যাওয়া করে কখনো ট্যুরিস্ট কখনো বিজনেস ভিসায়। কিন্তু সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রকৃত কারণ ব্যাখ্যা করতে পারেননি তিনি। তার তথ্য গড়মিল এবং ভাঙা ভাঙা। কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তিনি একজন ভারতীয় নাগরিক এবং একটি দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অফিসিয়াল ডকুমেন্টস যা পাচার নিষিদ্ধ তা তিনি পাচার করেন বলে দাবি পুলিশের। এসবের পৃষ্ঠপোষক, অর্থদাতা এবং সার্বিক সহযোগীদের তথ্য উদঘাটনে তাকে ফের সাত দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।”

নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: ৩ জন রিমান্ডেকারাদণ্ড

মামলার অভিযোগে বলা হয়, তিনি ভারতীয় হলেও তার পাসপোর্টে জন্মস্থান সৌদি আরবের রিয়াদে উল্লেখ আছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন ১০/১২ বছর ধরে বাংলাদেশে একাধিকবার যাতায়াত করেছেন। তিনি ব্যবসার কথা বলে বাংলাদেশে এসে গুপ্তচরবৃত্তি করে বিদেশি সংস্থার কাছে তথ্য পাচার করে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থানকালে রাবিউল গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও সংরক্ষিত এলাকার ছবি এবং গুরুত্বপূর্ণ সরকারি নথি বা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানোর চেষ্টা করেন। এছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টদের সহযোগিতা করার অভিযোগও রয়েছে।

বিষয়: ভারতীয়পুলিশঅপরাধআদালতগুপ্তচররিমান্ড
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি