Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০৯
আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ
পোশাক খাত থেকেই আসে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বাজারে আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের আগস্টের তুলনায় চলতি অর্থবছরের আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশ।

Advertisement
Advertisement
Advertisement

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৬১ কোটি ২৯ লাখ ২০ হাজার ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১৪৪ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ দুই মাসে রপ্তানি বেড়েছে ১১ দশমিক ৪২ শতাংশ।

ইপিবির তথ্য আরও বলছে, দুই মাসের মোট রপ্তানির বড় অংশই এসেছে আগস্টে। জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় সামান্য কমেছিল। ওই মাসে প্রবৃদ্ধি ছিল মাইনাস শূন্য দশমিক ১৮ শতাংশ। বিপরীতে আগস্টে রপ্তানি এক লাফে বেড়েছে ২৫ দশমিক ৬৫ শতাংশ। ফলে দুই মাসের সামগ্রিক প্রবৃদ্ধিও ১১ শতাংশের ওপরে উঠে এসেছে।

পোশাক শিল্প: রপ্তানি ২৫ টাকা বাড়লে আমদানির খরচ বাড়ে ২৮ টাকা may-day-germents

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির মাসিক গড় দাঁড়িয়েছে প্রায় ৮০ কোটি ৬৫ লাখ ডলার। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছিল ৭৭৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার। পুরো বছরের ওই রপ্তানিকে মাসভিত্তিক গড় করলে দাঁড়ায় প্রায় ৬৪ কোটি ৫৪ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মাসিক রপ্তানির গড় গত অর্থবছরের মাসিক গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

Advertisement
Advertisement
Advertisement

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, আগস্টের শক্তিশালী প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক ধারা ফিরছে। জুলাইয়ের প্রায় স্থবির প্রবৃদ্ধির পর আগস্টে ২৫ শতাংশের বেশি রপ্তানি বৃদ্ধি এই বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারগুলোর একটি যুক্তরাষ্ট্র। তাই আগস্টের ২৫ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি শুধু মাসিক রপ্তানি বৃদ্ধিই নয়, সামগ্রিকভাবে দেশের তৈরি পোশাক খাতের জন্যও গুরুত্বপূর্ণ।

বিষয়: পোশাকশিল্পপোশাকরপ্তানিবাংলাদেশবাণিজ্য
সর্বশেষ
  • ১

    ডাকসু: গণতন্ত্রের অনুশীলন নাকি ক্ষমতার কৌশল?

  • ২

    বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

  • ৩

    আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৫.৬৫ শতাংশ

  • ৪

    ‘আমরা যুদ্ধ করতে আসি নাইচাকরিতে পুর্নবহাল করুন’

  • ৫

    ‘সম্পর্ক সবচেয়ে খারাপ হয় প্রতিবেশীর সঙ্গে’

সম্পর্কিত
  • বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

    বরিশালে মালবাহী ট্রলি খাদে পড়ে হেলপার নিহত

    বরিশালের গৌরনদীতে মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে রিফাত গাজী (২২) নামের এক হেলপার নিহত হয়েছেন।

  • কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    রাজধানীর কদমতলীতে কাভার্ডভ্যানের ধাক্কায় আল আমিন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রাজিব (৪০) নামে আরও একজন আহত হয়েছেন। তারা দুজনই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

  • গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

  • ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।