Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ধর্ষণ মামলায় আপিলে জামিন: ভুক্তভোগীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৭: ২৯
ধর্ষণ মামলায় আপিলে জামিন: ভুক্তভোগীর সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার দাবি
ছবি: চরচা

ধর্ষণ ও অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আপিল পর্যায়ে জামিনে মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী, তার পরিবার এবং সাক্ষীদের ওপর হুমকি ও ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘ধর্ষণ আইন সংস্কার জোট’। ভুক্তভোগী ও সাক্ষীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আসামিপক্ষের প্রাণনাশের হুমকির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে সংস্থাটি।

Advertisement

আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জোটের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

আইন সংস্কার জোটের পক্ষ থেকে বলা হয়েছে, জামিনে মুক্তি পাওয়ার পর ভুক্তভোগীর ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা বা হুমকি দেওয়া জামিনের শর্তের স্পষ্ট লঙ্ঘন এবং তা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে মারাত্মক অন্তরায়। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য জামিন পরবর্তী সময়ে ভুক্তভোগীর প্রতি আসামির আচরণবিধি তদারকি করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঐক্যজোটটি নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬-এর ৩২খ(১) ধারার আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে স্মরণ করিয়ে দেয়। যেখানে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে বা স্বীয় বিবেচনায় তদন্তাধীন ও বিচারাধীন মামলার ভুক্তভোগী, অভিযোগকারী এবং সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সুরক্ষা আদেশ ও ব্যবস্থা গ্রহণের সুস্পষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর নাটোরের এক শিক্ষার্থীকে পরীক্ষার ফল ভালো করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ ও একাধিকবার ধর্ষণ করেন ওই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে গত ২০২৫ সালের ১১ নভেম্বর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আসামিকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তবে প্রায় ১১ মাস কারাভোগের পর গত ২৯ সেপ্টেম্বর আসামি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর থেকেই আসামিপক্ষ মামলা প্রত্যাহার এবং সাক্ষ্য না দেওয়ার জন্য ভুক্তভোগী, তার পরিবার ও মামলার সাক্ষীদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

ধর্ষণ আইন সংস্কার জোটের মতে, উচ্চ আদালতে কোনো অপরাধীর জামিন বিবেচনার সময় ভুক্তভোগী এবং সাক্ষীদের সম্ভাব্য নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি যেন কঠোরভাবে বিবেচনায় রাখা হয়।

বিষয়: ধর্ষণমামলাঅপরাধদাবিআইন
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।