চরচা ডেস্ক

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। ‘তীব্র গোলাগুলির’ পর ওই ক্রুকে উদ্ধার করা সম্ভব হয় বলে দাবি করা হয়েছে।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে ইরানের ভেতরে ভূপাতিত ওই মার্কিন যুদ্ধবিমানকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান এখনও চলমান। এছাড়া ওই ক্রুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।
মার্কিন সামরিক অভিযানের বিষয়ে আরও তথ্য দিয়ে ওই কর্মকর্তা জানান, উদ্ধার অভিযান এখনও চলছে। তিনি বলেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে, তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখন ইরান থেকে সফলভাবে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে।
এর আগে শুক্রবার মার্কিন এফ-১৫ই ও এ-১০ ওয়ার্থগ মডেলের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। এফ-১৫ই বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হলেও অপরজন এখনো নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযানে নামে মার্কিন সেনারা। একই সঙ্গে তাকে খুঁজছিল ইরানও।
এফ-১৫ই যুদ্ধবিমানে দুজন ক্রু থাকেন। এরমধ্যে একজন পাইলট। অপরজন অস্ত্র সিস্টেম অফিসার হিসেবে কাজ করেন। উদ্ধার হওয়া ক্রু সদস্য নারী নাকি পুরুষ তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর