বরিশাল প্রতিনিধি

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা রাজন শিকদারকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাবুগঞ্জ উপজেলার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। রাজন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গেলে সেনাবাহিনীর একটি গাড়ি এসে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় ঘটনাটি ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে এবং তাদের মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
রাজনকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর গাড়ির সামনে অবস্থান নেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন সেখানে পৌঁছান। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে সেনাবাহিনী রাজনকে গাড়িতে করে বাবুগঞ্জের দিকে নিয়ে যায়।
গত বছরের ৭ ডিসেম্বর এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে হেনস্থার ঘটনায় রাজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে সময়ের একটি ভিডিওতে তাকে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি শেখ এহতেশামুল ইসলাম জানান, যৌথ বাহিনী এখনও রাজনকে থানায় হস্তান্তর করেনি। হস্তান্তরের পর বিস্তারিত জানানো হবে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য রয়েছে ৬ হাজার ৯৫৩টি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।