
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বরিশাল প্রতিনিধি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পর তৎকালীন শাসকগোষ্ঠী দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ধূলিসাৎ করেছিল। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ফলে আওয়ামী লীগের ভেতরেও বিদ্রোহ দেখা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্টের রক্তাক্ত রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে বাকশালের অবসান হয়।
আজ মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন।
জহির উদ্দিন স্বপন বলেন, “বিএনপির জন্মের আগপর্যন্ত বাংলাদেশের রাজনীতি একটি জটিল ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে গেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশের মানুষের খাদ্যের নিশ্চয়তা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা এবং গার্মেন্টস শিল্পের যাত্রা শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
উপদেষ্টা বলেন, “বিএনপির পতাকা নিয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন।”
জহির উদ্দিন স্বপন আরও বলেন, “সর্বশেষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পাশাপাশি ছাত্রদল কর্মী ওয়াসিমসহ অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে গেছে।” গণতন্ত্রের জন্য ২২১ জন ‘নিখোঁজ’ হয়েছেন বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেন, “ফ্যাসিবাদী শাসকেরা সামাজিকভাবে বয়কট হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে।”

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।