
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.) মাজারে হামলার ঘটনায় বিচার এবং ক্ষতিপূরণের দবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন। আজ শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নেন মাজার ভক্ত ও অনুসারীরা।
মানববন্ধনে হামলার শিকার সালাউদ্দিন দেওয়ান অভিযোগ করেন, হামলাকারীরা অতর্কিতভাবে মাজারে প্রবেশ করে জিয়ারতকারীদের মারধর করে এবং মাজারে ভাঙচুর চালায়। এ হামলা থেকে রক্ষা পাননি মানসিক ভারসাম্যহীনরাও।
সংগঠনের সভাপতি আব্দুস সামাদ বলেন, “মাজার ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব স্থাপনায় হামলা চালাচ্ছে। সুফিবাদের মাধ্যমে মানুষ ইসলামকে চিনেছে। অথচ মাজারে বারবার হামলা করা হচ্ছে।”
সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় প্রায় শতাধিক মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে সমাবেশে বক্তারা দাবি করেন, এ ধরনের হামলার ঘটনা উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। সমাবেশে সারা দেশের সব মাজার, দরবার ও খানকা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা, প্রহরা, সিসিটিভি বা পুলিশি‑প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।
একইসঙ্গে ক্ষতিগ্রস্থ মাজারগুলোর সংস্কার, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা, ধর্মীয় উত্তেজনা ও দাঙ্গারোধে কঠোর নীতি প্রণয়ন ও ‘মব জাস্টিস’, নীতি প্রণয়নে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ দরগা মাজার ঐক্য ফাউন্ডেশন।
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।