Advertisement

মানি লন্ডারিংয়ের মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

মানি লন্ডারিংয়ের মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আট আসামিকে খালাস দিয়েছেন আদালত।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনের আরেকটি মামলায় এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর তৎকালীন বিচারক। সেই রায়ে তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানাও করা হয়েছিল।

মামলার বিবরণী থেকে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা গোপনে হেফাজতে রাখার অভিযোগে ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর ওয়ারী থানায় মামলাটি করেন র‍্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী। তদন্ত শেষে ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচারপ্রক্রিয়ায় আদালত মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

Advertisement