Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আইপিএল থেকে মোস্তাফিজকে সরানোর নির্দেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১২: ৩৬
আইপিএল থেকে মোস্তাফিজকে সরানোর নির্দেশ

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

Advertisement

আজ শনিবার ভারতীয় সংবাদ সংস্থা এনআইএ’র বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

কেকেআর গত ডিসেম্বরের নিলামে রেকর্ড ৯.২০ কোটি টাকায় মোস্তাফিজকে দলে নিয়েছিল। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের এটাই সর্বোচ্চ মূল্য।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দেবজিত বলেন, “সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে তাদের একজন খেলোয়াড়, বাংলাদেশি মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে। যদি তারা কোনো বিকল্প খেলোয়াড় চান, বিসিসিআই তা অনুমোদন করবে।”

এনডিটিভি বলছে, মোস্তাফিজকে বাদ দেওয়া, কেকেআরের জন্য এটি বড় কৌশলগত ও আর্থিক ধাক্কা। মোস্তাফিজকে তারা মূলত ডেথ ওভারের জন্য নিয়েছিল। তার বিখ্যাত ‘কাটার’ এবং ইডেন গার্ডেন্সের স্লো পিচে বামহাতি ভিন্নধর্মী কোণ কেকেআরের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ছিল।

এনডিটিভি জানিয়েছে, কেকেআরের জন্য আর্থিক দিক থেকেও জটিলতা তৈরি হয়েছে। কেকেআর ৯.২০ কোটি টাকা ফেরত পেতে চাইবে, যাতে তারা বিকল্প খেলোয়াড় নিতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

বিষয়: কলকাতা নাইট রাইডার্স
ভারতীয় ক্রিকেট
ক্রিকেট
আইপিএল
মোস্তাফিজুর রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

  • ২

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

  • ৩

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

  • ৪

    ‘অভিযানের নামে কর্মকর্তারা ভাইরাল হতে চায়’

  • ৫

    একসঙ্গে এগিয়ে যাচ্ছে এলপিপি ও বাংলাদেশ

সম্পর্কিত
  • পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

    পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় রাওয়ালপিন্ডি ও মুরিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

  • ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভের প্রস্তুতি দিল্লিতে

    সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তাদের চলমান বিক্ষোভকে ‘সিজন ২’ বলে অভিহিত করেছে। সংগঠনটি জানিয়েছে, ভারতের নির্বাচনী ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না।

  • সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলার বাংলাদেশের নিন্দা

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয়েছে।

  • অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    অভিজিৎ দীপকে, ধ্রুব রাঠিসহ চারজনকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

    দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।