Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র বাংলাদেশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬, ১৮: ৫০
শেষ ম্যাচ হেরে সিরিজ ড্র বাংলাদেশের

উইকেটে যে বিশেষ কিছু ছিল না, সেটা রান তাড়ায় ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। আর সেখানেই প্রকট হয়ে ওঠে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স। সিরিজ জয় নিশ্চিত করার ম্যাচে মামুলি টার্গেট দেওয়ার পর দরকার ছিল উজ্জীবিত বোলিং, যা শরীফুল ইসলাম ছাড়া আর কেউই করতে পারেননি। ফলাফল, তৃতীয় টি-টোয়েন্টিতে বড় পরাজয়।

Advertisement
Advertisement
Advertisement

লক্ষ্যটা ছোট হওয়ায় নিউজিল্যান্ডকে চাপে ফেলতে শুরুতেই দরকার ছিল ব্রেকথ্রু। আর ঠিক সেটাই করে দেখান শরীফুল। ইনিংসের দ্বিতীয় ওভারে কিটান ক্লার্ক (১ রান) ডাউন দ্য উইকেটে এসে মারতে চেয়েছিলেন উড়িয়ে, তবে পারেননি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। কয়েক বল পর একই পরিণতি হয় ডিন ক্লিভারের (১ রান)।

তবে অন্যপ্রান্তে বোলাররা পারছিলেন না তাল মেলাতে। নিজের প্রথম ওভারে চার ও ছক্কা হজম করে ১৩ রান দেন রিপন মণ্ডল। বিপজ্জনক টিম রবিনসনকে ফিরিয়ে অবশ্য ফের নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন শরীফুল। প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে তিন উইকেট নেন বাঁহাতি এই পেসার।

আক্রমণে এসেই উইকেটের দেখা পান শেখ মাহেদি হাসানও। ব্যাকফুটে গিয়ে খেলতে গিয়ে বোল্ড হন ফর্মে থাকা নিক কেলি।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশের প্রতিরোধ শেষ সেখানেই। ডিন ফক্সক্রফট কিছুটা রয়েসয়ে খেললেও বেভন জ্যাকবস রীতিমতো তাণ্ডব চালান বোলারদের ওপর। ২০ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করার পথে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি।

শেষটা করেন রিশাদ হোসেনকে টানা তিন বলে দুই ছক্কা ও এক চার মেরে। অপরাজিত থাকেন মাত্র ৩১ বলে ৬২ রানে, যেখানে ছিল ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা। তাতে ১০৩ রানের টার্গেটে মেলে ৬ উইকেটের জয়।

এর আগে অবশ্য বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ নিজেদের সর্বনাশ করে ব্যাটিংয়েই। দুই ওপেনারের ব্যর্থতার পর হাল ধরেন লিটন দাস (২৬ রান)। এরপর উল্লেখযোগ্য অবদান রাখেন কেবল তাওহীদ হৃদয় (৩৩ রান)। মাত্র ১৬ রানে হারাতে হয় শেষ ৬ উইকেট, যা ইনিংসের ইতি টানে ১০২ রানে।

বিষয়: বাংলাদেশখেলাবাংলাদেশ ক্রিকেটক্রিকেটনিউজিল্যান্ড
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।