
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) এবার সম্ভবত খুজে পেয়েছে মহাবিশ্বের প্রাচীনতম নক্ষত্রপুঞ্জের। ধারণা করা হচ্ছে বিগ ব্যাং-এর ঠিক পরেই এদের জন্ম।
গত মাসে প্রকাশিত ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’র একটি গবেষণাপত্র অনুসারে, এই প্রাচীন নক্ষত্রগুলো রয়েছে পৃথিবী থেকে ১৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ল্যাপ ১-বি নামক গ্যালাক্সিতে। মহাবিশ্বের এই পুরাতন নক্ষত্ররাজিকে ‘পপুলেশন থ্রি’ বা ‘পপ থ্রি’ নক্ষত্রও বলা হয়।
জ্যোতির্বিজ্ঞানী ইলি ভিসবাল’র নেতৃত্বে একটি দল পপ থ্রি’র অস্তিত্বের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে। জেডব্লিউএসটি এর ইনফ্রারেড বর্ণালী বিশ্লেষণ করে দেখা গেছে যে এই নক্ষত্র থেকে নির্গত আল্ট্রা ভায়োলেট রশ্মি সূর্যের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী।
নক্ষত্র হওয়ার জন্য তিনটি মৌলিক শর্ত পূরণ করা বাধ্যতামূলক। আর পপ থ্রি-র নক্ষত্ররাজি সেগুলো পূরণ করছে। এই তিনটি তাত্ত্বিক শর্ত হলো-
১. এই নক্ষত্রগুলো কম ধাতুবিশিষ্ট (হাইড্রোজেন ও হিলিয়াম) পরিবেশে তৈরি হয়েছিল, যেখানে তাপমাত্রা নক্ষত্র গঠনের জন্য উপযুক্ত ছিল।
২. তারা অল্প ভরবিশিষ্ট গুচ্ছে তৈরি হয়েছিল, যেখানে শুধুমাত্র কয়েকটি খুব বড় আকারের নক্ষত্র উপস্থিত ছিল।
৩. গুচ্ছটি আদি ভর ফাংশনের গাণিতিক শর্ত পূরণ করে।
স্পেস ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে ভিসবাল বলেন, “যদি সত্যিই এগুলো পপ থ্রি নক্ষত্র হয়ে থাকে, তবে এবারই প্রথম আদিম নক্ষত্রগুলোর সন্ধান পাওয়া গেল।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন