Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চুরির পরই কেন বিখ্যাত হয়েছিল মোনালিসা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০: ৫৬
চুরির পরই কেন বিখ্যাত হয়েছিল মোনালিসা?

যদি বলা হয়, বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম কোনটি? সবাই একবাক্যে বলবেন ‘মোনালিসা’। কি যে বিখ্যাত এই ছবি! আচ্ছা লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটি এতো বিখ্যাত ও জনপ্রিয় হলো কীভাবে? অনেকে বলেন, এটি দা ভিঞ্চির একটি মাস্টার পিস, এমন ছবি আর হয় না, এই ছবিতে যে প্রতীক রয়েছে তা অতুলনীয়, মোনালিসার হাসিতে লুকিয়ে আছে রহস্য; অমুক-তমুক।

Advertisement

কিন্তু শুনে অবাক হবেন, ১৯১১ সালের আগে মোনালিসার কথা তেমন কেউ জানতই না। তার আগে প্যারিসে ল্যুভর মিউজিয়ামে এই ছবিটি শতশত ছবির সঙ্গে অনেকটা অযত্নে পড়েছিল। ১৯১১ সালে কী হলো? চুরি হলো। তারপর কি হুলুস্থুল পড়ে গেল? একদমই না। ল্যুভর কর্তৃপক্ষ চুরির দুইদিন পর জানতে পারে, মোনালিসা চুরি হয়েছে। বুঝুন, মোনালিসা কতটা গুরুত্বপূর্ণ ছিল!

মোনালিসাকে গুরুত্বপূর্ণ কে করল? মিডিয়া, মিডিয়া, মিডিয়া! এই চুরি নিয়ে মনের মাধুরী মিশিয়ে গল্প ছাপা শুরু করে পত্রিকাগুলো। মোনালিসা চুরিকে পুঁজি করে পত্রিকার কাটতি বাড়ানোর অভিযানে নেমে পড়ে পত্রপত্রিকাগুলো। শিরোনাম হতে থাকে, ‘দুনিয়ার সবচেয়ে সেরা পোরট্রেট চুরি হয়েছে।’ মিডিয়ায় মোনালিসাকে নিয়ে টানা প্রায় দুই বছর উথালপাথাল চলল। ১৯১৩ সালে মোনালিসা উদ্ধার হয়। ততদিনে মোনালিসা সেলিব্রেটি। তারপর মোনালিসাকে একনজর দেখতে সবাই হুমড়ি খেয়ে পড়ল।

অনেকের কাছে মোনালিসা একটি সাধারণ পোরট্রেট। শোনা যায়, লিওনার্দো দা ভিঞ্চি নাকি একজন ধনী ব্যবসায়ীর কথায় তার স্ত্রীর ছবিটি এঁকেছিলেন। লিওনার্দোর কাছেও কি মোনালিসা খুব গুরুত্বপূর্ণ ছিল? তিনি তো একটি নোটবুক রেখে গেছেন। শিল্পকলার ইতিহাসে এটি ভীষণ গুরুত্বপূর্ণ। শুনে অবাক হবেন, সেই নোকবুকের কোথাও তিনি মোনালিসার নামও নেননি!

Advertisement
Advertisement
Advertisement

‘মিয়ার-এক্সপোজার ইফেক্ট’-এর কথা শুনেছেন? এটি একটি মনস্তাত্ত্বিক ধারণা, শুধু শুনতে শুনতে, পড়তে পড়তে, বারবার দেখে কোনো ব্যক্তি, বস্তু বা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ তৈরি হওয়াকে বুঝায়। গভীরভাবে জানা বা বুঝা এখানে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আর এই অবস্থাটি তৈরি করে প্রধানত মিডিয়া। মোনালিসার ক্ষেত্রে তাই হয়েছ বলে অনেকে মনে করেন।

সূত্র : ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), ব্রিটানিকা ও পিবিএস

বিষয়: ইউরোপমোনালিসাচিত্রকর্মব্যবসায়ী
Advertisement
সর্বশেষ
  • ১

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • ২

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

  • ৩

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

  • ৪

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ৫

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

সম্পর্কিত
  • ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

  • খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা

    খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

  • সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।

  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।