Advertisement

হরমুজে তিন জাহাজে হামলা, দুটি ‘জব্দ’ করল ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

হরমুজে তিন জাহাজে হামলা, দুটি ‘জব্দ’ করল ইরান

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা এবং দুটি জাহাজ জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

Advertisement

আইআরজিসির ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ‘ইউফোরিয়া’ নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে এবং সেটি বর্তমানে ইরানের উপকূলের কাছে আটকে আছে।

এছাড়া ‘এমএসসি ফ্রানচেসকা’ ও ‘এপামিনন্দাস’ নামের দুটি জাহাজ জব্দ করে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি নৌবাহিনী।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে! তারা অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে চায়।”

Advertisement

তিনি আরও যোগ করেন, ইসলামী প্রজাতন্ত্রটি অর্থকষ্টে ভুগছে।