
নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”
আবারও আলোচনায় ভারত-পাকিস্তান যুদ্ধ। এবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কংগ্রেশনাল প্যানেল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে তারা দাবি করছে, এই সংঘাতে চীনও যুক্ত ছিল। তারা দুই দেশের যুদ্ধে নিজেদের সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ব্যাপারে চীন এখনো কোনো মন্তব্য করেনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, দুই প্রতিবেশী দেশের যুদ্ধের সময় চীন পাকিস্তানকে সহায়তা করেছে বলে আগেই অভিযোগ ছিল দিল্লির। এবার মার্কিন প্রতিবেদন সেই দিকেই ইঙ্গিত করছে।
আমেরিকা-চীন ইকোনোমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের এই প্রতিবেদনে বলা হয়, চার দিনের ভারত-পাকিস্তান যুদ্ধে ফায়দা লুটেছে চীন। তারা আধুনিক সমরাস্ত্র ব্যবস্থার একটা পরীক্ষা চালিয়েছে। তারা দেখতে চেয়েছে, নিজেদের এসব অস্ত্র আসলে কেমন কাজ করে।
তবে এই যুদ্ধে সরাসরি চীন জড়ায়নি বলেও দাবি করা হয় মার্কিন প্রতিবেদনে। তবে এর মাধ্যমে নিজেদের অস্ত্রাগারকে আরও সমৃদ্ধ করার দিকে আরেক ধাপ এগিয়ে যেতে চেয়েছে বেইজিং।
গত মে মাসের সেই সংঘাতে চীনা অস্ত্রের ব্যবহার হয়েছিল বলে দাবি করে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এবার আমেরিকা বলছে, এই তথ্য সত্য। এই যুদ্ধে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ-৯, পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং জে-১০ যুদ্ধবিমানকে কাজে লাগায় চীন।
এর আগে কখনো এসব অস্ত্রের ব্যবহার চালায়নি চীন। এমনকি কোনো যুদ্ধে এভাবে নিজেদের অস্ত্রও ব্যবহার করেনি। এই যুদ্ধে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান নিয়েও চীন ভুল তথ্য ছড়িয়েছে।
এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। চারদিনের যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হয় বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়।

নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
“সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।”

উড়ন্ত গাড়ি উন্মোচন করল টেসলা
বিশেষজ্ঞদের মতে, একই যানবাহনকে সড়কে চলার পাশাপাশি আকাশে ওড়ার উপযোগী করে তৈরি করা বড় ধরনের প্রকৌশলগত চ্যালেঞ্জ। উড়ন্ত যানবাহনের ক্ষেত্রে ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিশ্চিন্তে উৎসব করুন: হিন্দু সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী
‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “ধর্ম যার যার- রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন।”

আবারও আটক অভিজিৎ দীপকে ও নেহা বোরা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দীপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে থাকা পুলিশ সদস্যকে তিনি প্রশ্ন করেন, ‘আপনি আমার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এনেছেন?’