
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
একেবারে সুনির্দিষ্ট ব্যক্তির জন্য তৈরি ক্যানসারের ভ্যাকসিন সফল হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রুশ গবেষকেরা। প্রথম রোগীর ওপর এই ভ্যাকসিন প্রয়োগের চার মাস পরেও কোনো নতুন টিউমার আর তৈরি হয়নি।
গামলেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ, যিনি নিওনকোভাকের ট্রায়ালিংয়ের প্রধান, বুধবার রুশ গণমাধ্যম গাজেটার সাথে একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, রোগীর মেটাস্টেস–ক্যানসারের যা মূল টিউমারের বাইরে ছড়িয়ে পড়েছিল, তা অদৃশ্য হয়ে গেছে। চিকিৎসকেরা রোগীর মাসিক পরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং আরও তিন বছর তার অবস্থা পর্যবেক্ষণ করার পরিকল্পনা করছেন।
গিনটসবার্গ বলেন, “তার সাথে সবকিছু ঠিক আছে। গতকাল পর্যন্ত, কোন নতুন বৃদ্ধি শনাক্ত করা যায়নি।” ডাক্তাররা রোগীর লিম্ফ নোড এবং তার সারা শরীরে ক্যানসারের লক্ষণ পরীক্ষা করার জন্য উচ্চ-রেজোলিউশন সিটি স্ক্যান ব্যবহার করেন।
একজন ৬০ বছর-বয়সী লোকের স্টেজ-থ্রি মেলানোমা ধরা পড়ে যা মূল টিউমারের বাইরে ছড়িয়ে পড়েছিল। এপ্রিল মাসে মস্কোর হার্জেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে নিওনকোভাক গ্রহণ করা শুরু করেছিলেন ওই রোগী। জুলাই মাসে, গিন্টসবার্গ জানিয়েছিলেন যে রোগী সুস্থ বোধ করছেন এবং ক্যানসারের সাথে লড়াই করতে সক্ষম একটি ইমিউন প্রতিক্রিয়া তৈরি করেছেন।
নিওনকোভাক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে এবং প্রতিটি রোগীর জন্য আলাদাভাবে ব্যবহারের উপযোগী করে ভ্যাকসিন তৈরি করেছেন গবেষকেরা। তারা টিউমার ও স্বাস্থ্যকর টিস্যু নমুনা থেকে জেনেটিক উপাদান বিশ্লেষণ করে একটি ভ্যাকসিন তৈরি করেন যা ক্যানসার কোষগুলিকে চিনতে এবং আক্রমণ করতে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রশিক্ষণ দেয়।
ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রে ক্যাপ্রিন এই প্রযুক্তিটিকে ক্যানসারের চিকিৎসায় মৌলিকভাবে নতুন পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। টিউমারগুলিকে সরাসরি লক্ষ্য করার পরিবর্তে, এর উদ্দেশ্য হলো শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ম্যালিগন্যান্ট কোষগুলো শনাক্ত এবং ধ্বংস করার জন্য প্রশিক্ষণ দেওয়া।
গিন্টসবার্গ বলেন, প্রথম রোগীর মাঝে মাঝে চিকিৎসার সময় জ্বর হয়, যা জ্বর-হ্রাসকারী ওষুধ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কমে যায়। একজন দ্বিতীয় রোগী, এখন চিকিৎসার অর্ধেক পথে আছেন। তিনি কোনো জ্বর অনুভব করেননি।
এ পর্যন্ত ছয়জন রোগী ভ্যাকসিন পেয়েছেন, বছরের শেষ নাগাদ হারজেন ইনস্টিটিউটে ২০ জনের চিকিৎসা হবে বলে আশা করা হচ্ছে। প্রোগ্রামটি অন্যান্য রাশিয়ান অঞ্চলে প্রসারিত করার জন্যও ব্যবস্থা্ করা হয়েছে।
গিন্টসবার্গের মতে, চিকিৎসাটি রাশিয়ার বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা ব্যবস্থার আওতায় রয়েছে, প্রতিটি ব্যক্তিগতকৃত ভ্যাকসিনের উৎপাদন এবং থেরাপির সম্পূর্ণ কোর্স প্রতি রোগীর জন্য প্রায় ৮৪,৪০০ মার্কিন ডলার খরচ হয়।
রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় এই বছর এবং পরবর্তী ১২০ রোগীর চিকিৎসার জন্য তহবিল বরাদ্দ করেছে। গবেষকেরা অগ্ন্যাশয়, কিডনি, মূত্রাশয়, কোলোরেক্টাল এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারসহ অন্যান্য ধরণের ক্যানসারের বিরুদ্ধে ব্যক্তিগতকৃত ভ্যাকসিন তৈরি করছেন। ২০২৭ সালের জন্য তারা ইতিমধ্যে অনুমোদন চেয়েছেন।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।